Web Analytics

মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্যে শনিবার ইসলামাবাদে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রওনা হয়েছেন। উড়োজাহাজে ওঠার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচিই প্রধান গুরুত্ব পাবে এবং কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই। তিনি বলেন, একটি ভালো চুক্তি মানে হবে ইরানে কোনো পারমাণবিক অস্ত্র না থাকা, এবং তাঁর মতে দেশটিতে ইতিমধ্যে সরকার পরিবর্তন ঘটেছে।

ট্রাম্প আরও জানান, হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দেওয়া হবে, যদিও যুক্তরাষ্ট্রের এর প্রয়োজন নেই। ইরান প্রণালিতে টোল আদায় করবে—এমন খবরের বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তা হতে দেবে না। অন্যদিকে, ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ উচ্চপর্যায়ের একটি ইরানি প্রতিনিধিদল ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে।

আলোচনায় ইরানের সম্পদ ও লেবানন যুদ্ধবিরতি ইস্যু নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে, তবে আলোচনার মেয়াদ সম্পর্কে ট্রাম্প নিশ্চিত নন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।