Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংলাপ আয়োজনের প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামীকাল চীন সফরে যাচ্ছেন। বেইজিং সফরে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠক করবেন বলে জানা গেছে।

এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ইসলামাবাদ ওয়াশিংটন ও তেহরানকে আলোচনার টেবিলে আনতে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ চালাচ্ছে। গত এক সপ্তাহ ধরে ইসহাক দার সৌদি আরব, তুরস্ক ও মিশরের সঙ্গে সমন্বয় করে একটি চারপক্ষীয় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার লক্ষ্য পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি সংলাপের ব্যবস্থা করা।

চীন ইতোমধ্যেই পাকিস্তানের এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে। সাম্প্রতিক আলোচনার পর ইসহাক দার জানিয়েছেন, ইসলামাবাদে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ আয়োজনের প্রচেষ্টায় বেইজিং পূর্ণ সমর্থন দিচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।