Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সাবেক কর্মকর্তা ও থায়ের মার্শাল ইনস্টিটিউটের অধ্যাপক ডেভিড ডেস রোচেস বলেছেন, ইরানকে ঘিরে আবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়া অনিবার্য হতে পারে। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ইরান কার্যত কোণঠাসা হয়ে পড়েছে এবং সামনে এগোনোর পথ হিসেবে তেহরান বৃহত্তর সংঘাতে জড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।

ডেস রোচেস বলেন, ইরানের হামলায় নিরপেক্ষ দেশের বেসামরিক জাহাজ আক্রান্ত হচ্ছে। একই সময়ে যুক্তরাষ্ট্র উপকূলীয় রাডার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালাচ্ছে। তাঁর মতে, ইরানের কাছে এখনো ইসরাইল, মার্কিন সামরিক ঘাঁটি কিংবা কাতারের মতো যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে প্রেসিডেন্ট ট্রাম্প এটি আর চলতে দিতে না চাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি ইসরাইলকে সবচেয়ে বড় অনিশ্চয়তার জায়গা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, ইসরাইলি সরকারের ভবিষ্যৎ অবস্থান এখনো স্পষ্ট নয়। তবে ইসরাইলে ব্যাপকভাবে এমন ধারণা রয়েছে যে, দেশটির সরকার ইরানের শাসনব্যবস্থার অবসান প্রশ্নে আরও কঠোর অবস্থান নিতে পারে। ডেস রোচেস সতর্ক করেন, পরিস্থিতি যেদিকেই গড়াক, শেষ পর্যন্ত এক পক্ষ বা অন্য পক্ষ আবার সংঘাতে জড়াবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।