Web Analytics

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি থাকতে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দলে অভিজ্ঞদের পাশাপাশি জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখও। লিওনেল মেসি রয়েছেন এই তালিকায়। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে স্কোয়াড প্রকাশ করেছে, যেখান থেকে পরবর্তীতে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। বিশ্বকাপের আগে কোনো খেলোয়াড় চোট পেলে কেবল এই তালিকার মধ্য থেকেই পরিবর্তন আনা যাবে।

রিভার প্লেটের তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলট্রানকে দলে নেওয়া হয়েছে, যদিও তার সামনে অভিজ্ঞ এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসোর মতো প্রতিদ্বন্দ্বী রয়েছেন। রক্ষণভাগে নাহুয়েল মলিনার চোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে, যার বিকল্প হিসেবে রাখা হয়েছে অগুস্তিন গিয়াওয়াই ও কেভিন ম্যাক অ্যালিস্টারকে। বোকা জুনিয়র্সের লাউতারো দি ললো ও গেতাফের জাইদ রোমেরোকেও দলে নিয়েছেন স্কালোনি।

মাঝমাঠ ও আক্রমণভাগে নতুন মুখের মধ্যে রয়েছেন বোকা জুনিয়র্সের মিল্টন দেলগাদো ও তমাস আরান্দা, যাদের প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।