Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশজুড়ে প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। রোববার ৮ ফেব্রুয়ারি থেকে একযোগে মাঠে নামছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন, যারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনি এলাকায় সক্রিয় থাকবেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটের আগে ও পরে সেনাবাহিনী মাঠে থাকবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে একাধিক সমন্বয় সভা হয়েছে এবং সবাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নির্বাচনের জন্য অনুকূল বলে মত দিয়েছেন। তিনি আরও জানান, সব ব্যালট বাক্স জেলা পর্যায়ে পাঠানো হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তারা সেগুলো গ্রহণ করেছেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে জানানো হয়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি ও কোস্ট গার্ড মোতায়েন করা হবে। এবারের নির্বাচনে মোট ৯ লাখ ৭০ হাজারের বেশি নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন।

Card image

Related Threads

logo
No data found yet!