Web Analytics

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে ফরিদুল ইসলাম নামে এক ডিএসবি সদস্য হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এশিয়ান মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এর আগে একই স্থানে পাপড়ি রানী রায় নামে ছয় বছর বয়সি এক শিশু ট্রাকচাপায় নিহত হয়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় এবং প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালায়। এ সময় কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের সময় ফরিদুল ইসলামকে ১০ থেকে ১২ জন যুবক মারধর করে এবং তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, ফরিদুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।