Web Analytics

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন এবং একে ‘অবৈধ যুদ্ধ’ বলে বর্ণনা করেছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প স্ট্রেইট’ রাখার ট্রাম্পের প্রস্তাবেরও তীব্র বিরোধিতা করেন।

স্যান্ডার্স বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ হরমুজ প্রণালির নাম ট্রাম্পের নামে পরিবর্তন করতে চায় না। ট্রাম্পকে উদ্দেশ করে তিনি যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনি প্রেসিডেন্ট, কোনো উন্মাদ রাজা নন। সেই অনুযায়ী আচরণ করুন।’

স্যান্ডার্সের দাবি, যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ডিজেলের দাম প্রতি গ্যালন ৫ দশমিক ৬৯ ডলার এবং পেট্রলের দাম ৪ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প স্ট্রেইট’ রাখার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।