Web Analytics

শনিবার শক্তিশালী টাইফুন ‘বাভি’ চীনের পূর্ব উপকূলে আঘাত হেনেছে, যা এক সপ্তাহের মধ্যে দেশটিতে দ্বিতীয় বড় ঝড়। সন্ধ্যায় প্রথমে তাইজৌ শহরে এবং মধ্যরাতে ওয়েনঝৌ শহরে স্থলভাগে প্রবেশ করে ঝড়টি। দুর্যোগপূর্ণ এলাকা থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে ঝেজিয়াং প্রদেশ থেকেই ১৭ লাখের বেশি মানুষ। ঝুঁকি এড়াতে স্কুল, কর্মস্থল ও খোলা আকাশের নিচের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং প্রায় ৪০০ ফ্লাইট ও কয়েক ডজন ট্রেন বাতিল করা হয়েছে।

এর আগে বাভি জাপানের দূরবর্তী দ্বীপ ও তাইওয়ানের উত্তর অংশে ভারি বৃষ্টিপাত ঘটায় এবং ফিলিপাইনে ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়। বর্তমানে এটি কিছুটা দুর্বল হয়ে প্রবল ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও এর বৃষ্টিবলয়ে থাকা জলীয়বাষ্প এখনো বড় ঝুঁকি সৃষ্টি করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশে অত্যন্ত ভারি বৃষ্টিপাত হতে পারে।

উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে বাভির শক্তি ধীরে ধীরে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে টাইফুন ‘মায়সাক’-এর আঘাতে দক্ষিণ চীনে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছিল।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।