Web Analytics

নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ঘোষণা করেছেন, কৃষক কার্ড বিতরণে দুর্নীতি বা অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরাসরি বরখাস্ত করা হবে। বুধবার রাতে কলমাকান্দার লেংগুরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণ উদ্বোধন ও চারা বিতরণ’ অনুষ্ঠানে তিনি এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, কলমাকান্দা-দুর্গাপুরে কোনো ধরনের ঘুষ বা দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং জনগণের সেবার জন্যই তিনি নির্বাচিত হয়েছেন।

তিনি লেংগুরা ইউনিয়নের ফ্যামিলি কার্ড বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়মের তীব্র সমালোচনা করেন। তথ্য সংগ্রহকারীদের পক্ষপাতমূলক আচরণের কারণে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি সতর্ক করে বলেন, কৃষক কার্ড বিতরণে একই ধরনের অনিয়ম হলে বদলি নয়, বরখাস্তের ব্যবস্থা নেওয়া হবে।

কৃষি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে কায়সার কামাল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ধান রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনা করছে। তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবনী সাফল্যেরও প্রশংসা করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।