Web Analytics

বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নারী ও ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষসহ যারা সহিংসতা ও বাধার ঝুঁকিতে আছেন, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও মানবাধিকার রক্ষাকারী নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণ বা বিকৃত কনটেন্ট তৈরির ঘটনা বাড়ছে। জাতিসংঘ রাজনৈতিক নেতা, দল ও সমর্থকদের আহ্বান জানিয়েছে যেন নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো ধরনের হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শন না করা হয়। নারী প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা ও অংশগ্রহণকে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য অপরিহার্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

জাতিসংঘ বিশ্বাস প্রকাশ করেছে যে বাংলাদেশ সরকার নিরাপত্তা, আইনের শাসন ও ব্যক্তিগত অধিকার রক্ষায় পদক্ষেপ অব্যাহত রাখবে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ সহায়তা অব্যাহত রাখবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।