Web Analytics

৮ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত ৯৬ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে। এই জয়ের মাধ্যমে ভারত প্রথম দল হিসেবে টানা দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল এবং প্রথম স্বাগতিক দল হিসেবে শিরোপা জয়ের রেকর্ড গড়ল। নিউজিল্যান্ড দ্বিতীয়বারের মতো ফাইনালে পরাজিত হলো।

প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে। সঞ্জু স্যামসন করেন ৮৯ রান, ঈশান কিশান ৫৪ এবং অভিষেক ৫২ রান যোগ করেন। জবাবে নিউজিল্যান্ড ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়। টিম সাইফার্ট ৫২ এবং মিচেল স্যান্টনার ৪৩ রান করেন। যশপ্রীত বুমরাহ ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন, আর সঞ্জু স্যামসন সিরিজসেরা নির্বাচিত হন।

এই জয়ে ভারতীয় দল ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পাশাপাশি তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা অর্জন করল।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।