Web Analytics

আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্য হত্যা-হুমকি ও হয়রানির ভয়ে জুলাই শহীদ আবদুল্লাহ আল রোমানের বাবা-মা নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন তার মা রোজিনা বেগম। তিনি বলেন, ২০২৪ সালের ২১ আগস্ট রূপগঞ্জ থানায় করা রোমান হত্যা মামলায় দুই বছর পার হলেও পুলিশ এখনো চার্জশিট দেয়নি। সরকারের কাছে তিনি ছেলে হত্যার বিচার এবং মামলাটি পরিচালনার দায়িত্ব দেওয়ার দাবি জানান।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নিয়েছিল দশম শ্রেণির শিক্ষার্থী রোমান। মিছিলে গুলিবর্ষণে অন্তত ১৫ জন আহত হন এবং রোমানসহ ছয়জন নিহত হন। রোমানের শরীরে ১৮টি ছররা গুলি লাগে; হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোমানের খালা রীনা বেগমের করা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নাম রয়েছে, পাশাপাশি অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়েছে। রোজিনা বেগমের অভিযোগ, বাদী রীনা বেগমকে হত্যার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করা হয়েছে এবং তিনি আদালতে যেতে পারছেন না। রোমানের বাবা আনোয়ার হোসেনও হত্যার বিচার দাবি করেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।