Web Analytics

আসন্ন ঈদুল আজহা ও বর্ষা মৌসুমে নৌপথে যাত্রী, কোরবানির পশু ও কার্গো পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। রোববার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ’ অনুষ্ঠানে তিনি বলেন, সব নৌযানের ফিটনেস ও রুট পারমিট ঠিক রাখতে হবে এবং মনিটরিংয়ে গাফিলতি পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, দেশে বড় ধরনের নৌ দুর্ঘটনা আগের তুলনায় কমেছে, তবে এই অগ্রগতি ধরে রাখতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট বিভাগকে আরও দায়িত্বশীল হতে হবে। তিনি অভিযোগ করেন, অনেক সময় জাহাজ পরিদর্শনের সময় কৃত্রিমভাবে সাজিয়ে উপস্থাপন করা হয়, যা পরে তদারকি করা হয় না। কর্মকর্তাদের নিয়মিত মাঠ পর্যায়ে পরিদর্শনের নির্দেশ দেন তিনি এবং বর্ষায় ঝুঁকিপূর্ণ নৌযান চালানো নিষিদ্ধ করেন।

ঈদ উপলক্ষে ছোট নৌপথে ফিটনেসবিহীন ট্রলার ও স্পিডবোট চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করে নৌ পুলিশ ও কোস্টগার্ডকে নজরদারি বাড়ানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সামান্য সময় বাঁচাতে গিয়ে মানুষের প্রাণহানি কোনোভাবেই কাম্য নয় এবং নদী সংকোচন ও চর জেগে ওঠার চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক নৌযান চালুর ওপর গুরুত্ব দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।