২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের একটি টিকিটের আকাশছোঁয়া দাম ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে প্রায় ২৩ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি ২২ লাখ টাকা। ফাইনাল ম্যাচটি আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিক্রির জন্য নির্ধারিত চারটি আসন ৪৫ নম্বর সারির ১২৪ নম্বর ব্লকের ৩৩ থেকে ৩৬ নম্বর সিটে অবস্থিত।
এই টিকিটগুলো ফিফার অফিসিয়াল রিসেল বা এক্সচেঞ্জ মার্কেটপ্লেসে পাওয়া যাচ্ছে, যেখানে টিকিটের দাম নির্ধারণ করে ক্রেতা ও বিক্রেতা। ফিফা প্রতিটি লেনদেনে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে ১৫ শতাংশ করে ফি গ্রহণ করে। ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১০ হাজার ৯২৩ ডলার, যা সাধারণ দর্শকদের নাগালের বাইরে।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের ফাইনাল ঘিরে এমন উচ্চমূল্যের টিকিট ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।