Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার দুপুরে ফেনীতে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ উদ্বোধন করেছেন। ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটির লক্ষ্য জেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি করা। তিনি পরশুরাম উপজেলার উপকণ্ঠে এবং খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পের ফলক উন্মোচন করেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত স্থানীয় লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বৃক্ষরোপণ করেন। ঢাকা থেকে সড়কপথে অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ফেনী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

অনুষ্ঠানে ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, মহিলা সংসদ সদস্য রেহানা আক্তার রানু এবং জেলা নেতারাও উপস্থিত ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।