Web Analytics

ইরানের ওপর পরিকল্পিত হামলা বাতিলের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী অদূর ভবিষ্যতে খার্গ দ্বীপ দখল করবে। ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ প্রক্রিয়াজাত হয় এই দ্বীপে, যা বুশেহর বন্দর থেকে ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং মূল ভূখণ্ড থেকে ১৫ নটিক্যাল মাইল দূরে অবস্থিত। কঠোর সামরিক নিয়ন্ত্রণের কারণে এটি ‘নিষিদ্ধ দ্বীপ’ নামে পরিচিত।

মাত্র আট কিলোমিটার দৈর্ঘ্য ও চার থেকে পাঁচ কিলোমিটার প্রস্থের খার্গ দ্বীপের চারপাশের গভীর জলরাশি বিশাল সুপারট্যাঙ্কারগুলোকে নিরাপদে নোঙর করার সুযোগ দেয়। এখান থেকে মূলত এশীয় বাজারে, বিশেষ করে চীনে, অপরিশোধিত তেল রপ্তানি হয়। দ্বীপটির দৈনিক তেল বোঝাই সক্ষমতা প্রায় ৭০ লাখ ব্যারেল হলেও, বর্তমানে জাতীয় রপ্তানি প্রায় ১৬ লাখ ব্যারেলের মধ্যে সীমিত।

খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা হলে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা তীব্র হতে পারে এবং ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে তেলের দাম আরও বেড়ে বিশ্ব অর্থনীতির ওপর চাপ বাড়তে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।