Web Analytics

বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়ায় মুসলিম সম্প্রদায়ের ঐক্য অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মুসলমানরা দেশটির মূলধারার সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সিডনির চুল্লোরাতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের আয়োজিত মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে তিনি এসব বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল বিভিন্ন মুসলিম সম্প্রদায়কে একই ছাতার নিচে একত্রিত করে সমাজকল্যাণে কাজ করছে। তিনি সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করেন এবং তাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানানোর জন্য কাউন্সিলের সভাপতি ও সদস্যদের ধন্যবাদ জানান। সভাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অধিবাসী এবং তাদের অতীত ও বর্তমানের প্রবীণদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। তার সঙ্গে সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।