Web Analytics

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আখন বাজার এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে শনিবার রাত ১২টা ৩০ মিনিটে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে ব্যবসায়ী জসিম (৪৫)-এর বাড়ি থেকে প্রায় ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করে এবং ঘটনাস্থলেই অর্থ আদায় করে। একই সঙ্গে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত তেল সরকারি তত্ত্বাবধানে স্থানীয় ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার জানান, বাজার স্থিতিশীল রাখা ও সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।