Web Analytics

শুক্রবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর পাহারায় থাকা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো থামিয়ে দেওয়ার দাবি করেছে। যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন, মূল্যস্ফীতি ও চলমান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার বৈঠকে বসার সময় এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওই জাহাজগুলো মার্কিন বিমানবাহিনীর পাহারায় একটি অঘোষিত রুটে প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল বলে দাবি করা হয়েছে।

আইআরজিসি ট্যাংকার দুটিকে ‘নীতি অমান্যকারী’ হিসেবে বর্ণনা করেছে। ঘটনার পর মার্কিন পাহারাধীন আরও চারটি তেলবাহী ট্যাংকার গতিপথ বদলে আগের অবস্থানে ফিরে যায়। প্রতিবেদনে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্র বর্তমানে জাহাজ চলাচলের জন্য পৃথক দুটি রুট নির্ধারণ করেছে। ওমান উপকূলের কাছের দক্ষিণাঞ্চলীয় পথ ব্যবহারকারী জাহাজে ইরান বোমাবর্ষণ করছে, আর ইরানের জাহাজ ও সমুদ্রবন্দরে আরোপিত অবরোধ লঙ্ঘনকারী জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে।

দুই সপ্তাহ আগে যুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে, যার প্রভাবে জ্বালানির দাম বেড়েছে। জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার জবাবে বৃহস্পতিবার ওয়াশিংটন ইরানে বড় হামলা চালানোর পর অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়ায়। যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প শুক্রবার মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠক ডাকেন। রয়টার্স-ইপসোসের জরিপে প্রতি তিনজন আমেরিকানের মাত্র একজন যুদ্ধ সমর্থন করেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।