সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের নেতৃত্বে পরিবর্তন এসেছে। সংস্থাটির নতুন নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মো. সুরাতুজ্জামান এবং সদস্য পদে যোগ দিয়েছেন শেখ কামরুল হাসান। অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ড. সুরাতুজ্জামানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।
ড. সুরাতুজ্জামান পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিবসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সামাজিক কর্মকাণ্ড ও লেখালেখিতেও যুক্ত ছিলেন। অন্যদিকে, শেখ কামরুল হাসান বিসিএস (অডিট ও একাউন্টস) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি অর্থ প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন এবং প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) ও বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিনিয়োগ বোর্ড, নৌপরিবহন ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উচ্চপদে দায়িত্ব পালন এবং কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রথম সচিব (বাণিজ্যিক) হিসেবেও কাজ করেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।