Web Analytics

মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। শনিবার হাসপাতালের নতুন অডিটোরিয়ামে ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান কুম-২৯ ও ডাক্তার পুনর্মিলনী ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রধান অতিথির বক্তব্য দেন।

মন্ত্রী বলেন, মেডিকেল কলেজে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতি বরাদ্দের বিষয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। সরকারি মেডিকেল কলেজের যন্ত্রপাতি দ্রুত নষ্ট না হওয়া এবং নির্ধারিত কার্যকাল পর্যন্ত সচল রাখতে সংশ্লিষ্টদের যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।

চিকিৎসকদের রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা, পর্যাপ্ত সময় দেওয়া এবং মানবিক আচরণের মাধ্যমে আস্থা তৈরির আহ্বান জানান মন্ত্রী। তিনি নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও ক্ষতিকর কীটনাশক নিয়ন্ত্রণে সরকারের কাজের কথাও বলেন। অনুষ্ঠানে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাছুম হাছান সভাপতিত্ব করেন এবং সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বিশেষ অতিথি ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।