Web Analytics

ঈদুল আজহা উপলক্ষে শনিবার থেকে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখী মানুষ। ভোর ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এবারের ট্রেনযাত্রা শুরু হয়। সূচি অনুযায়ী একে একে বিভিন্ন গন্তব্যের ট্রেন ছাড়লেও প্রথম দিনে যাত্রীদের অতিরিক্ত চাপ দেখা যায়নি। যাত্রীরা জানান, ট্রেন ছাড়তে ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত দেরি হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন কমলাপুর স্টেশনের কয়েকটি প্ল্যাটফর্ম পরিদর্শন করেন এবং অনলাইনে টিকিট কেনা ও যাত্রীদের সমস্যার বিষয়ে খোঁজ নেন। যাত্রীরা জানান, যাত্রী চাপ কম থাকায় টিকিটে নির্ধারিত আসনে বসতে কোনো সমস্যা হয়নি। তবে ট্রেনে সেবার মান উন্নয়নের দাবি জানান কয়েকজন যাত্রী।

রেলওয়ে কর্তৃপক্ষ ধীরে ধীরে সেবার মান উন্নয়নের আশ্বাস দিয়েছে। প্রথম দিনের যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় ঈদযাত্রায় বড় ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা আপাতত দেখা যায়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।