Web Analytics

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনি অনিয়মের অভিযোগে চলমান বিক্ষোভের মধ্যে আটকের এক দিন পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার দিল্লির একটি আদালত তাকে ৫০ হাজার রুপির বন্ড জমা এবং শান্তিশৃঙ্খলা বিঘ্নিত না করার অঙ্গীকারের শর্তে মুক্তি দিতে বলেন। শুক্রবার কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিতে যোগ দেওয়ার পরিকল্পনার আগেই পুলিশ তাকে আটক করে।

পুলিশের ভাষ্য, শুক্রবার সন্ধ্যায় কনট প্লেসে জাতীয় পতাকা হাতে মিছিলের পরিকল্পনা ছিল বিক্ষোভকারীদের। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে আগাম আটক করা হয়। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরাকেও শুক্রবার আটক করা হলেও শনিবার ভোরে ছেড়ে দেওয়া হয়। অভিজিৎকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় এবং বিএনএসএসের ১২৬ ও ১৭০ ধারায় নতুন মামলায় গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার প্রায় ১৫০ জনকে আটক করা হয়। সেন্ট্রাল পার্ক ঘিরে নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল এবং র‍্যাপিড অ্যাকশন ফোর্স ও অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। মুক্তির পর নেহা বোরা আটকের ঘটনাকে অবৈধ আখ্যা দিয়ে এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবি জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।