যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে বাংলাদেশ পাঁচ দশকের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন বাস্তবতা পর্যালোচনা করছে। ১৯৭২ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই সম্পর্ক যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে সহায়তা থেকে আজ বাণিজ্য, প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর অংশীদারত্বে পরিণত হয়েছে। ২০২৫ সালে দুই দেশের পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে বাংলাদেশের রপ্তানি ছিল প্রায় ৯ দশমিক ৫ বিলিয়ন ডলার।
প্রবন্ধে বলা হয়েছে, ইউএসএআইডির মাধ্যমে শুরু হওয়া উন্নয়ন সহযোগিতা এখন বিনিয়োগ, গবেষণা ও জ্ঞান বিনিময়ে বিস্তৃত হয়েছে। জনস্বাস্থ্য, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও নারী ক্ষমতায়নে যুক্তরাষ্ট্রের সহায়তা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফুলব্রাইট ও হামফ্রি ফেলোশিপের মতো শিক্ষা বিনিময় কর্মসূচি নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখছে।
এই পরিবর্তিত সম্পর্ক এখন পারস্পরিক অর্থনৈতিক স্বার্থ, উদ্ভাবন, মানবসম্পদ ও টেকসই প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে গড়ে উঠছে। ‘সহায়তা থেকে বাণিজ্যে’ রূপান্তর দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।