Web Analytics

২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভা মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দেন।

সভায় প্রকল্পের অগ্রগতি, কাজের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন প্রকল্পসমূহ সময়মতো সম্পন্ন করতে হবে এবং কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। তিনি জনগণের অর্থের স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করে জনকল্যাণমুখী ও টেকসই প্রকল্প গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এলজিইডির বিভিন্ন প্রকল্প পরিচালকরা সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।