Web Analytics

ভারতের পুরান দিল্লির চান্দনি চক এলাকার গলি সিতারায় নির্মাণাধীন তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে চান্দনি চক মেট্রো স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। তবে সরু গলি এবং দুই পাশে পার্ক করা যানবাহনের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাঈম জানান, ঘুমের মধ্যে বিকট শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে আসেন এবং পরে পাশের নির্মাণাধীন ভবনটি ধসে পড়ার বিষয়টি বুঝতে পারেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভবনটিতে কেউ বসবাস করতেন না এবং সেখানে গত তিন থেকে চার মাস ধরে নির্মাণকাজ চলছিল। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে কয়েকজন শ্রমিক ছিলেন। কয়েক দিন আগে উত্তর-পূর্ব দিল্লির মিলান গার্ডেনে নির্মাণকাজের সময় দুটি ছাদ ধসে দুই শ্রমিক নিহত হন। গত ৭ অক্টোবর সিলামপুরের সীমাপুরী এলাকায় চারতলা ভবন ধসে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।