Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয় ছাত্রশক্তি ১০ মে ২০২৬ রবিবার বিশ্ববিদ্যালয়ের ভাষ্কর্য চত্বরে সীমান্ত হত্যা বন্ধ ও ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ শেষে সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানবাধিকার সুরক্ষা ও সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে স্লোগান দেন।

সমাবেশে জবি ছাত্রশক্তির সভাপতি ফয়সাল মুরাদ অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক নির্বাচনের পর মুসলিমদের ওপর নির্যাতন চলছে এবং ধর্মীয় স্বাধীনতায় বাধা সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, অনেক মুসলমানকে বাংলাদেশি আখ্যা দিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে পুশইনের চেষ্টা চলছে। এসব ঘটনার ফলে নতুন শরণার্থী সংকট তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে এবং সীমান্তের উত্তেজনা যেন দেশে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।