Web Analytics

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যোগ্য হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএর আওতায় ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া আগামী ছয় মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাওয়াখালিতে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

শাহ বলেন, বাংলাদেশে নির্যাতনের কারণে ভারতে আসা যোগ্য শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের সম্মান ও মর্যাদার সঙ্গে নাগরিকত্ব দেওয়া হবে। এ কাজে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করছে।

আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য পশ্চিমবঙ্গের আট জেলার জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ক্ষমতা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৯ সালে ভারতের সংসদে সিএএ পাস হয় এবং ২০২৪ সালে এর বিধিমালা কার্যকর হয়। নির্দিষ্ট শর্তে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টানরা নাগরিকত্বের সুযোগ পাবেন, যদি তারা ৩১ ডিসেম্বর ২০১৪-এর মধ্যে ভারতে প্রবেশ করে থাকেন। শাহ পশ্চিমবঙ্গে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।