Web Analytics

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ নাকচ করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, দ্য নিউইয়র্ক টাইমসের সংশ্লিষ্ট প্রতিবেদনটি ভিত্তিহীন অনুমানের ওপর দাঁড়ানো এবং চীনের ভাবমূর্তি ক্ষুণ্ন করাই এর উদ্দেশ্য।

প্রতিবেদনটিতে বলা হয়, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সঙ্গে সংশ্লিষ্ট এক চীনা নির্বাহী বেইজিংয়ের হয়ে গোয়েন্দা তৎপরতায় যুক্ত ছিলেন এবং চীনে তথ্য সরবরাহ করতেন। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে আরও বলা হয়, উন্নত এনভিডিয়া এআই চিপ চীনে পাচারের সম্ভাব্য অভিযোগে মেগাস্পিড তদন্তের আওতায় ছিল।

প্রতিবেদন অনুযায়ী, মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত, জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন; তবে তাঁদের পারিবারিক সম্পর্ক নেই। এনভিডিয়া বলেছে, মেগাস্পিড অন্য আঞ্চলিক গ্রাহকদের মতোই তাদের একজন গ্রাহক এবং আগের তদন্তে চিপ পাচারের অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। প্রতিষ্ঠানের মুখপাত্র জন রিজো বলেন, গ্রাহকদের সঙ্গে সিইওর নিয়মিত যোগাযোগ অস্বাভাবিক নয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।