Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন এলাকায় বৈদ্যুতিক লাইনের ওপর কাপড় পড়ে মঙ্গলবার প্রায় ১৫ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। বিকেল ৪টা ৪৩ মিনিট থেকে ৪টা ৫৮ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল স্থগিত রাখা হয়। কর্তৃপক্ষ কাপড় সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক করে।

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট এমআরটি লাইন-৬-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বলেন, ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর কাপড় পড়ায় নিরাপত্তার কারণে সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়েছিল। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাপড়টি অপসারণের পর আবার ট্রেন চলাচল শুরু হয়।

ওই সময়ে একটি ট্রেন বন্ধ থাকায় অন্য ট্রেনগুলোকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বিভিন্ন মেট্রোস্টেশনে থামিয়ে রাখা হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। বিভিন্ন স্টেশনে প্রায় ১০ মিনিট অপেক্ষার পর যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দিতেও দেখা গেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।