স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বাংলাদেশের কৃষি খাতে সমন্বয়হীনতা দূর করে একটি সমন্বিত কৃষি প্রকৌশল কাঠামো গড়ে তোলা এবং কারিগরি পদে দক্ষ জনবল নিয়োগ নিশ্চিত করা জরুরি। বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সদর দপ্তরে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষিকে বিজ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও দক্ষ জনবলনির্ভর খাতে রূপান্তর করতে হবে।
আইইবির কৃষিকৌশল বিভাগ আয়োজিত এই সেমিনারে বক্তারা বলেন, কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রমে সমন্বয়ের অভাব, বিশেষায়িত কৃষি প্রকৌশল অধিদপ্তরের প্রয়োজনীয়তা, কৃষির যান্ত্রিকীকরণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার কৃষি উন্নয়নের জন্য অপরিহার্য। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রকৌশলীরা আধুনিক সেচ প্রযুক্তি, বন্যা ব্যবস্থাপনা এবং ডিজিটাল কৃষি ব্যবস্থাপনা নিয়ে মতামত দেন।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সেমিনারে উত্থাপিত সুপারিশ বাস্তবায়িত হলে বাংলাদেশের কৃষি খাত আরও আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন খাতে পরিণত হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।