Web Analytics

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৫১টি মামলা দায়ের হয়েছে। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারের সংখ্যায় মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৯৩ জন ধরা পড়েছেন। তেজগাঁও বিভাগে ৯১ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গুলশান বিভাগে ৪১ জন গ্রেপ্তার হয়েছেন। এছাড়া লালবাগে ২৮, রমনায় ২২, গোয়েন্দা বিভাগে ১২ এবং সিটিটিসিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৯১ পিস ইয়াবা, একটি শটগান, একটি প্রাইভেট কার, একজন ভিকটিম, ১৫টি মোবাইল ফোন ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান চলবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।