Web Analytics

রাজধানীর যাত্রাবাড়ীতে জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে পুলিশের চেকপোস্টে পাঁচটি ককটেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার রাত ৮টা ১০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। পুলিশ তার ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলও জব্দ করেছে। তার সঙ্গে থাকা পলাশ (৪৫) নামে আরেক ব্যক্তি পালিয়ে যান।

পুলিশ জানায়, যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মো. এমরান হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মোটরসাইকেলে দুই আরোহী এলে তাদের থামার সংকেত দেওয়া হয়। তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ও এসআরইউ সদস্যদের সহায়তায় সাইফুলকে আটক করা হয়, তবে অন্য আরোহী পালিয়ে যান।

আটকের পর সাইফুলের হাতে থাকা বাজারের ব্যাগে ধানের তুষ দেখতে পান পুলিশ সদস্যরা। পরে বোম ডিসপোজাল ইউনিট ব্যাগটি পরীক্ষা করে পাঁচটি ককটেল উদ্ধার করে। সাইফুলের গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জে এবং তিনি বর্তমানে মালিবাগ ফার্স্ট লেনে থাকেন। পলাশের বাড়ি মানিকগঞ্জে বলে জানিয়েছে পুলিশ, তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।