Web Analytics

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান এগিয়ে রয়েছেন। বাছাই প্রক্রিয়ার চতুর্থ দফার অনানুষ্ঠানিক ভোটে তিনি সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন। মঙ্গলবারের ভোটে গ্রিনস্প্যান ১০টি ইতিবাচক ভোট পান; তার বিপক্ষে ছিল তিনটি ভোট এবং দুজন ভোটদাতা কোনো মতামত দেননি।

গোপন প্রক্রিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে অল্প ব্যবধানে এগিয়ে থাকা গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রড্রিগেস-বিরকেট এবার আটটি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। তৃতীয় অবস্থানে আছেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি, যিনি বর্তমানে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএর প্রধান। অন্য প্রার্থীরা হলেন সেনেগালের মাকি সাল, ইকুয়েডরের ইভোনে এ-বাকি ও মারিয়া ফের্নান্দা এস্পিনোসা এবং উগান্ডার ওলারাহ ওতুনু।

বর্তমান মহাসচিব পর্তুগালের আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। তার উত্তরসূরি হতে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে চারজন নারী এবং তিনজন পুরুষ। এ পর্যন্ত বাছাই প্রক্রিয়ায় চার দফা অনানুষ্ঠানিক ভোট অনুষ্ঠিত হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।