Web Analytics

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের ভাটি শালেপুর গ্রামে খালের ওপর মাটির রাস্তা নির্মাণ করে পদ্মা নদীর চরাঞ্চলে যান চলাচল সহজ করেছেন স্পেন প্রবাসী বিএনপি নেতা ইউনুছ আলী প্রামানিক। দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো থাকার কারণে ভারী যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হতো স্থানীয়দের। নতুন রাস্তা নির্মাণের ফলে এখন ঘোড়ার গাড়ি, মোটরসাইকেল, বাইসাইকেল ও ট্রাক্টর সহজে চলাচল করতে পারছে।

তিনি খালের পানি প্রবাহ সচল রেখে রাস্তা নির্মাণের পাশাপাশি শালেপুর ট্রলার ঘাটে যাত্রীদের জন্য একটি ছাউনি ও বিশুদ্ধ পানির জন্য একটি টিউবওয়েল স্থাপন করেছেন। এতে যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ইউনুছ আলী প্রামানিক জানান, মানুষের দুঃখ–দুর্দশা দেখলে তিনি চুপ থাকতে পারেন না এবং দীর্ঘদিন ধরে এলাকার মসজিদ, মাদ্রাসা, ক্লাব ও অসহায় মানুষের চিকিৎসাসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত আছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।