প্রতিরক্ষা বিশ্লেষক রশিদ আল-মোহান্নাদি বলেছেন, তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার বদর প্রতিরক্ষা চুক্তির পেছনে পুরো অঞ্চলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি কাজ করেছে। বুধবার আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক নীতিগবেষণা কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট বলেন, অংশগ্রহণকারী দেশগুলোর নির্দিষ্ট নিরাপত্তা চ্যালেঞ্জ বিবেচনায় এ উদ্যোগের যৌক্তিকতা রয়েছে।
আল-মোহান্নাদি বলেন, যেসব দেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্প আছে, তারা সাধারণত একই ধরনের সামরিক সক্ষমতা অর্জনে প্রতিরক্ষা শিল্পবিহীন দেশগুলোর চেয়ে কম ব্যয় করে। তাঁর মতে, এ কারণে নিরাপত্তাগত উদ্দেশ্যের পাশাপাশি চুক্তিটির অর্থনৈতিক যৌক্তিকতাও রয়েছে।
প্রতিরক্ষা খাতে বৈচিত্র্য আনার জন্য উদ্যোগটিকে ভালো বলে উল্লেখ করেন আল-মোহান্নাদি। তিনি বলেন, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশের দিকে না তাকিয়ে নিজেদের অঞ্চলের মধ্যেই সামরিক চাহিদা পূরণের সুযোগ তৈরি করাও এ ব্যবস্থার কৌশলগত গুরুত্ব তুলে ধরে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।