Web Analytics

চলমান আমেরিকা, ইসরায়েল ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দুবাইয়ের ফুজিরা ডিব্বা এলাকায় ইরানি মিসাইল হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের প্রবাসী শাহ আলম ভূঁইয়া (৫০) নিহত হয়েছেন। বুধবার, ১ এপ্রিল ২০২৬ সকালে কাজে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। নিহত শাহ আলম ভূঁইয়া হানিফ ভূঁইয়ার মেজ ছেলে ছিলেন। পরিবারের সদস্য ও দুবাই প্রবাসীদের সূত্রে জানা যায়, হামলার সময় এলাকায় সাইরেন বাজলে মানুষ আশ্রয় নিতে দৌড়াচ্ছিলেন, ঠিক তখনই মিসাইলটি আঘাত হানে।

এই ঘটনায় দুবাই প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের গ্রামের বাড়িতে শোকাহত পরিবার ও প্রতিবেশীরা গভীর দুঃখ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আলম ভূঁইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।