Web Analytics

জাহাজ চলাচল ও তেল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকার ট্র্যাকার্স ডটকম জানিয়েছে, মার্কিন অবরোধের কারণে ইরানকে তেল উৎপাদন বন্ধ করতে হবে—এমন ধারণা ভুল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ইরানের তেলের মজুত দ্রুত পূর্ণ হয়ে যাবে এবং উৎপাদন বন্ধ করতে হবে—এই প্রচারণা সঠিক নয়।

সংস্থাটির মতে, ইরান তাদের উৎপাদিত তেল সম্পূর্ণভাবে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য পরিশোধন করতে সক্ষম। ট্যাংকার ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে ইরান দৈনিক উৎপাদন দুই মিলিয়ন ব্যারেলের নিচে নামিয়ে এনেছিল, যা দেশটি নিজস্ব চাহিদা মেটাতে পুরোপুরি পরিশোধন করতে পারে।

আলজাজিরা সূত্রে প্রকাশিত এই তথ্য ইঙ্গিত দেয় যে, ইরানের পরিশোধন সক্ষমতা দেশটির তেল খাতকে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব থেকে কিছুটা সুরক্ষা দিতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।