Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাকে গ্যারান্টি দিয়েছে যে দেশটি কখনও পরমাণু অস্ত্র তৈরি করবে না। শনিবার তার পুত্রবধূ লারা ট্রাম্পের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। লারার পডকাস্ট শোটি ফক্স নিউজ সম্প্রচার করে, যেখানে ট্রাম্প তেহরানের সঙ্গে তার যোগাযোগ নিয়ে কথা বলেন।

ট্রাম্প বলেন, তিনি ইরানের কাছ থেকে পরমাণু অস্ত্র না তৈরির একটি স্পষ্ট আশ্বাস চেয়েছিলেন এবং তেহরান এতে রাজি হয়েছে। তবে ইরানের সংবাদমাধ্যমগুলোতে ট্রাম্পের এই দাবির কোনো প্রতিফলন পাওয়া যায়নি। বরং তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে ফ্রিজ করে রাখা ১ হাজার ২০০ কোটি ডলার মুক্তি দিলে তবেই তেহরান আলোচনায় বসবে। এছাড়া ট্রাম্পের দাবি যে ইরানের ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস করা হবে— সেটিকেও ভিত্তিহীন বলা হয়েছে।

এই পরস্পরবিরোধী বক্তব্যগুলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনার অনিশ্চয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।