Web Analytics

বাগেরহাটে হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিয়ের অনুষ্ঠানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বারাকপুর–পোলেরহাট সড়কের ফকির বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন যাত্রী আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে কালিবাড়ি এলাকায় যাচ্ছিল বাসটি। পথে ফকির বাড়ি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর পাশের মসজিদের মুসল্লি ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। স্থানীয়দের মতে, তাদের দ্রুত সহযোগিতা না থাকলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।

দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক সৃষ্টি হলেও দ্রুত উদ্ধার তৎপরতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।