Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরান সাময়িক নয়, বরং পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি চায়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে আলোচনায় তিনি এ অবস্থান তুলে ধরেন বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে। আরাঘচি বলেন, ইরান একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে আগ্রহী।

হরমুজ প্রণালি ইস্যুতে আরাঘচি বলেন, প্রণালিটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারবে। তবে বর্তমান পরিস্থিতিতে শত্রু দেশগুলোর ক্ষেত্রে এই বিবেচনা প্রযোজ্য নয় বলে তিনি উল্লেখ করেন। ওয়াং ই বলেন, যুদ্ধের চেয়ে আলোচনা সবসময় উত্তম এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত সংলাপ শুরু করার আহ্বান জানান।

বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের কূটনৈতিক বার্তা অঞ্চলজুড়ে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।