Web Analytics

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আজ বৃহস্পতিবার হওয়ার কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানিটি নির্ধারিত রয়েছে। অন্য দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

গত ১ নভেম্বর শুনানির দিন থাকলেও গ্রেপ্তার আসামি পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক অসুস্থ থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা যায়নি। তাই শুনানি হয়নি এবং আজকের দিন ধার্য করা হয়। এর আগে চিফ প্রসিকিউটর বিদেশে ছুটিতে থাকায় ৭ অক্টোবরের নির্ধারিত শুনানি পিছিয়ে ১ নভেম্বর করা হয়েছিল। প্রসিকিউশন ২৭ আগস্ট ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পত্রিকায় বিজ্ঞপ্তির পরও হাজির না হওয়ায় ৩০ জনকে পলাতক ঘোষণা করে তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়। মামলায় বর্তমানে ১১ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। প্রসিকিউশনের অভিযোগে মতিঝিল ও আশপাশে ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজন নিহত বা নিখোঁজ হওয়ার তথ্যের কথা বলা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।