Web Analytics

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চার দফা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে ইরান। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি জানিয়েছেন, তেহরান এই উদ্যোগকে সমর্থন দিতে প্রস্তুত এবং এটি আঞ্চলিক সহযোগিতা ও নিরাপত্তা জোরদারে সহায়ক হবে।

ফাজলি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘস্থায়ী নিরাপত্তা ও যৌথ উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে ইরান চীনের প্রস্তাবকে সমর্থন করছে। তিনি আরও জানান, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও এ বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।

এর আগে বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চার দফা পরিকল্পনা উপস্থাপন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।