Web Analytics

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা মঙ্গলবার রাজধানীর হোটেল আমারি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, খেলোয়াড়দের প্রশিক্ষণ উন্নয়ন, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা বৃদ্ধি এবং ক্যারমের সামগ্রিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. এম এ মুহিত সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মুহিউদ্দিন মুহসিন মাহিন, যুগ্ম সম্পাদক নাজমুল হাসান, কোষাধ্যক্ষ হাফিজুর রহমানসহ এডহক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার সংখ্যা বাড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য বাড়ানোর ওপর গুরুত্ব দেন অংশগ্রহণকারীরা।

ইতালিতে ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর অনুষ্ঠেয় বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহণ আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। খেলোয়াড় ও কর্মকর্তাদের অংশগ্রহণ, প্রস্তুতি, প্রশিক্ষণ এবং যাতায়াতসংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হয়। অধ্যাপক মুহিত ফেডারেশনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান জানিয়ে সদস্যদের সমন্বিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।