Web Analytics

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ধর্ম অবমাননার নামে দেশে মধ্যযুগীয় বর্বরতার যুগ ফিরিয়ে আনা যাবে না। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ১১ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর আব্দুর রহমান ওরফে শামীম রেজা হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে রড ও লাঠিসোটা নিয়ে মিছিল করে আব্দুর রহমানের দরগাহ শরীফে হামলা চালায়, মাজারে ভাঙচুর করে এবং দ্বিতীয় তলা থেকে টেনে নামিয়ে পিটিয়ে হত্যা করে নির্বিঘ্নে চলে যায়। এই ঘটনা দেশে মব সন্ত্রাসের ভয়াবহতা প্রমাণ করে এবং সরকার এর দায় এড়াতে পারে না। তিনি আরও উল্লেখ করেন, পূর্বে রাজবাড়ি ও অন্যান্য স্থানে মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়ও বিচার হয়নি।

সাইফুল হক অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং মাজারকেন্দ্রিক সব সহিংসতার বিচার চেয়েছেন। তিনি ধর্মপ্রাণ মানুষদের এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।