Web Analytics

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। সর্বশেষ তথ্যানুযায়ী, গ্রস রিজার্ভের পরিমাণ ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার।

এর আগে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ দশমিক ১০ বিলিয়ন ডলার। আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী নিট রিজার্ভ নির্ধারণ করা হয়, যেখানে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়া হয়।

রিজার্ভ বৃদ্ধির এই তথ্য দেশের বৈদেশিক মুদ্রা অবস্থানে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।