Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিস, সংলগ্ন ক্যাবিনেট রুম ও আউটার ওভাল অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করে একটি প্রজ্ঞাপনে সই করেছেন। বৃহস্পতিবার নিজের ডেস্কে বসে লাল ‘ভেটো’ লেখা ক্যাপ পরে তিনি এতে সই করেন। ট্রাম্প বলেন, ভবিষ্যতে যেন কেউ এসব স্থাপনা ভেঙে ফেলতে বা বড় ধরনের পরিবর্তন আনতে না পারে, সে লক্ষ্যেই উদ্যোগটি নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে এসব স্থাপনার ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্যিক বৈশিষ্ট্য এবং প্রেসিডেন্সির সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় উদ্যান পরিষদের মাধ্যমে স্মৃতিস্তম্ভটি পরিচালনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে।

তবে এই ঘোষণায় ভবিষ্যৎ প্রেসিডেন্টদের ওভাল অফিসের সাজসজ্জা বা আসবাবপত্র বদলানোর ক্ষমতা সীমিত হবে না। নতুন কোনো প্রেসিডেন্ট নির্বাহী আদেশে ঘোষণাটি পরিবর্তন বা বাতিলও করতে পারবেন। হোয়াইট হাউসের সংস্কার ও নির্মাণ পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসন সমালোচনার মুখে রয়েছে। প্রায় এক বিলিয়ন ডলারের বলরুম, ইস্ট উইং ভাঙা এবং আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির কাছে ২৫০ ফুট বিজয়স্তম্ভ নির্মাণের পরিকল্পনার ব্যয় ও অনুমোদন প্রক্রিয়া নিয়ে বিরোধী আইনপ্রণেতা ও সাধারণ মানুষের প্রশ্ন রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।