Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে এবং তিনি দেশটির বিরুদ্ধে কঠোর হামলার হুমকি দিয়েছেন। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, প্রতিবেশী দেশগুলো থেকে হুমকি না এলে ইরান আর তাদের ভূখণ্ডে হামলা করবে না—এই ঘোষণার পর ট্রাম্প এমন মন্তব্য করেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ইরানকে খুব কঠোরভাবে আঘাত করা হবে। তিনি দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর আক্রমণ চালাবে না। ট্রাম্পের মতে, এই প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপের ফল।

তিনি আরও বলেন, ইরানের “খারাপ আচরণের” কারণে দেশটির সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যুর বিষয়টি বিবেচনায় রয়েছে এবং নতুন এলাকা ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।