অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক কল্যাণ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে যে তারা আগামী ২১ মে থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট ও ঈদ উৎসব বর্জন কর্মসূচি পালন করবে। যাচাই-বাছাইকৃত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিও বাস্তবায়ন এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত শূন্য পদের বিল দ্রুত ছাড়ের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। সংগঠনের সদস্য সচিব মাওলানা মুফতি আব্দুল হান্নান হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২১ মে সকাল ১০টা থেকে শিক্ষক-শিক্ষিকারা মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করবেন। মাওলানা আব্দুল হান্নান হোসেন বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে কোনো পূর্বঘোষণা ছাড়াই, যা প্রাথমিক শিক্ষা আইনের পরিপন্থি এবং এতে শিক্ষকরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়েছেন।
তিনি আরও জানান, এমপিও বাস্তবায়ন ও অনুমোদিত বিল ছাড় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।