Web Analytics

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ক্ষমতায় এসে ছয় মাসের মধ্যেই বিএনপি বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে। সোমবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলামের ভাষ্য, গত ছয় মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে এবং ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক করা হয়েছে। তাঁর অভিযোগ, মনোনয়নবঞ্চিত ও নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের পুনর্বাসনকেন্দ্রে এসব পদ ও প্রতিষ্ঠান পরিণত হয়েছে। তিনি বলেন, এ সময়ে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ৬৭০টি বিএনপি ঘটিয়েছে বলে তাঁর দাবি; বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীরাও হামলার শিকার হয়েছেন।

তিনি সরকারকে গণভোটের রায় প্রত্যাখ্যান ও জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগও করেন। জ্বালানি সংকট, তেলের দাম বৃদ্ধি, গ্যাসের ৪৩ শতাংশ ঘাটতি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, লোডশেডিং ও ভূতুড়ে বিলের কথাও তুলে ধরেন তিনি। সারপ্রাপ্তি, ব্যাংক খাতে ঋণ প্রবৃদ্ধি, স্বাস্থ্যসংকট এবং শিক্ষাঙ্গনে দখলদারিত্ব ও বিরোধী মতের ওপর হামলা নিয়েও উদ্বেগ জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।